কমিউনিটি লিডারশীপ / নিউজ ডেস্ক :
বাংলাদেশের একমাত্র পিএইচডি ডিগ্রীধারী কাউন্সিলর ডক্টর নিছার উদ্দিন আহমেদ মন্জু। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড এর পরপর তিনবার নির্বাচিত কাউন্সিলর। সামাজিক কল্যানে তাঁর বিভিন্ন উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে। এবারে এলাকায় সিটি গেইট সংলগ্ন মহাসড়কে সবুজ বনায়নে তার নিজ হাতে গাছ পরিচর্যায় দৃষ্টি কেড়েছেন সবার। আজ কাঁচি হাতে দেখা যায় তিনি নিজেই সিটি করপোরেশনের পরিচর্যা টিমের সাথে কাজ করছেন। তাঁর এই কাজ করা নিয়ে আশেপাশের জনতা বেশ কৌতুহলী হয়ে উঠেন। তাদের কয়েকজন বলেন, এভাবে সব কাউন্সিলর যদি দায়িত্ব মনে করে পরিস্কার পরিচ্ছন্নতা ও লাগানো গাছপালা পরিচর্যার কাজগুলো মনিটরিং করেন তবে এলাকার চেহারা পাল্টে যাবে। একটি পরিচ্ছন্ন সবুজ নগরী গড়ে উঠবে। এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর নিছার উদ্দিন মন্জু বলেন, নাগরিক সেবা দানে যে কোন কাজকে আমি গুরুত্ব দিই। বড় হউক, ছোট হউক নাগরিক সেবার যে কোন কাজই আমি সম্মানের মনে করি। জানা যায়, ড. নিছার মালয়েশিয়ার একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে Urban Local Government নিয়ে পিএইচডি করেছেন। একই সাথে তিনি Political Science এবং City Corporation নিয়েও ডিগ্রি নিয়েছেন। এছাড়াও তিনি ২০১৯ এ জাপানের টোকিওতে অবস্থিত The Association for Overseas Technical Cooperation and Sustainable Partnerships (AOTS) এর হেড অফিসে Leadership নিয়ে বুনিয়াদি প্রশিক্ষনও নিয়েছেন। মাঠপর্যায়ে ড.নিছারের এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজকে চট্টগ্রামকে আধুনিক, বিশ্বমানের স্মার্ট সিটি গড়ার ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা বলছেন, তৃনমূলে কমিউনিটি লিডারশীপ উন্নয়নে ড. নিছার উদ্দিনের মত শিক্ষিত ও অভিজ্ঞ জনপ্রতিনিধির প্রয়োজন আছে। টিম ওয়ার্ককে গুরুত্ব দিয়ে তিনি সহ সব কাউন্সিলর কমিউনিটি সেবা ও জীবনমান উন্নয়নে কাজ করে গেলে সিটি মেয়র রেজাউল করিমের নেতৃত্বে সিটি করপোরেশন জনকল্যাণমুখী কর্মসূচীগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবে।
























