KSRM
Home কমিউনিটি নিউজ চট্টগ্রামে গানে গানে মঞ্চ মাতালেন ড. মাহফুজ ও শিল্পী শাকিলা।

চট্টগ্রামে গানে গানে মঞ্চ মাতালেন ড. মাহফুজ ও শিল্পী শাকিলা।

0

কমিউনিটি ক্যাম্পাস / নিউজ ডেস্ক :

পেশার তাগিদে নয়, নিতান্তই গান গেয়ে যান তিনি সখের বশে। সখ করে কোন সময় গান লেখেন, সেই গানে সুরও তুলেন তিনি। আবার সেই গানে কন্ঠও দেন। এই ভিআইপির গান গাওয়া নিয়ে দেশে বিদেশে আলোচনা সমালোচনা হলেও তিনি বলেন, শুধু বিত্ত নয়, চিত্তই মানুষকে আলোকিত করে। গানই মানুষকে হিংসা,বিদ্বেষ ভুলিয়ে দিয়ে শ্রদ্ধা ও ভালবাসার রং এ রাঙ্গিয়ে দেয়। এবার চট্টগ্রামে এসে গানে গানে মঞ্চ মাতিয়ে গেলেন সেই ড.মাহফুজুর রহমান। তার সাথে গানে গানে সুর তুলে নতুন মাত্রা যোগ করে অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে তুলেন দেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী শাকিলা জাহান। বর্ণিল এই আয়োজনে ড. মাহফুজ ও শিল্পী শাকিলার পরিবেশনায়  গানই যেন হয়ে উঠে বেশ আকর্ষণীয়। দুজনের অনবদ্য সংগীত পরিবেশনায় মাতিয়ে উঠে স্কুলের মাঠ। তাদের সাথে নেচে গেয়ে আনন্দে ভরে উঠে পুরো স্কুল প্রাংগন। ১৫ ফেব্রুয়ারী চট্টগ্রামের চান্দগাও এ নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সংগীত পরিবেশন করা হয়। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ সালাম সালাম, হাজার সালাম, সকল শহীদ স্মরণে’ গানটি সম্মিলিত গেয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, নারী শিক্ষার উন্নয়নে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত এই স্কুল যে অবদান রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা শিক্ষকদের সব সময় সম্মান করবে ও মাদকমুক্ত থাকবে এবং মোবাইলে সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে দূরে থাকবে। তিনি স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের আত্নরক্ষায় কারাতে মার্শাল আর্ট শেখানোর পরামর্শ দেন। উদ্বোধনী বক্তব্যে স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশের উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক ও নারী শিক্ষা বিস্তারে অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক ফরিদা বেগম সবাইকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার মান উন্নয়ন, মেধা,মনন ও সাংস্কৃতিক দিক দিয়ে নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামে অনেক এগিয়ে রয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন বাংলা বার্তা বিভাগের উপদেষ্টা ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন, প্রোগ্রাম উপদেষ্টা তাশিক আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, গীতিকার ও সুরকার মান্নান মোহাম্মদ ও স্কুল পরিচালনা কমিটির সদস্য শাকিলা জাহান। অনুষ্ঠানের শেষের দিকে শিল্পী শাকিলা জাহানের কন্ঠে বসন্ত বাতাসে, মধু হই হই বিষ খাওয়াইলা, স্বাদের লাউ বানাইল মোরে বৈরাগী গানগুলোতে উপস্থিত সবাই নেচে গেয়ে আনন্দে মেতে উঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here