আন্তর্জাতিক কমিউনিটি/ডিপ্লোম্যাট/নিউজ ডেস্ক :
The Bond between us is incarnated by the 600000 strong British Bangladeshi community…. ” আমাদের বন্ধন আরো সুদৃঢ় হয়ে মূর্ত হয়ে উঠেছে ৬ লক্ষ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে, যারা প্রতিদিন যুক্তরাজ্যে অবদান রেখে চলেছেন। বিশেষ করে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) অসাধারণ ডাক্তার ও নার্সদের কথা আমি স্মরণ করছি, যারা কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে মানুষকে চিকিৎসায় ও টিকাদানে ভূমিকা রাখছেন।” বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঠানো এক ভিডিওবার্তায় এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সুবর্ণজয়ন্তীর আয়োজনে এই ভিডিওবার্তায় তিনি আরো বলেন, ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। জন্মের সময়ের অবস্থা থেকে বর্তমানে আপনাদের জাতির অর্জন, অভিভূত হওয়ার মত। বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশ। আরও সমৃদ্ধ ও পরিবেশগতভাবে টেকসই ভবিষ্যৎ গড়ার একই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।” বরিস জনসন স্মরণ করে বলেন বাংলাদেশের স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে ১০ ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সফরের মধ্য দিয়ে দুই দেশের ‘বন্ধুত্ব রচনা হয়েছিল’। পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ২০১৮ সালে বাংলাদেশ সফরে এসে ’উষ্ণ অভ্যর্থনা’ পাওয়ার কথাও তিনি স্মরণ করেন। তিনি আরো বলেন “ব্রিটেন ও বাংলাদেশের সম্পর্কের আগামী ৫০ বছরের দিকে তাকিয়ে আমি আপনাদের সুবর্ণজয়ন্তীর আন্তরিক শুভকামনা জানাচ্ছি।”






















