কমিউনিটি সেবা/কমিউনিটি হেলথ/আইন আদালত/নিউজ ডেস্ক :
চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজ মঙ্গলবার(৬ এপ্রিল) নগরীর ছয়টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনার সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন বায়েজিদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে ৫ টি মামলা দায়ের করে ৫৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এছাড়াও তিনি সাধারণ মানুষের মাঝে জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নগরীর খুলশী ও মুরাদনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৩টি মামলা দায়ের করে ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম নগরীর অক্সিজেন মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন এবং সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন । নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত নগরীর এ কে খান মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ টি মামলা দায়ের করে মোট ১০৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করেন । নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক নগরীর কর্ণফুলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সাধারণ মানুষ এবং গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা প্রদান করেন এবং জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ আগ্রাবাদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ টি মামলা দায়ের করে ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং মাস্ক বিতরণ করেন।
# ছবিসহ প্রেস রিলিজ।
























