KSRM
Home কমিউনিটি প্যারিসে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সিলেটের যুবক রোমেল। কমিউনিটিতে শোক

প্যারিসে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সিলেটের যুবক রোমেল। কমিউনিটিতে শোক

0

এনআরবি কমিউনিটি /প্রবাস জীবন /নিউজ ডেস্ক :

ফ্রান্সের প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম ফজলুল হক রোমেল। তার দেশের বাড়ী সিলেট। তার চার বছর বয়সী কন্যা, স্ত্রী ও পরিবার রয়েছে বাংলাদেশে। ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির এক গণমাধ্যমকর্মী থেকে পাওয়া তথ্য সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ট্রাকের চাকায় বাইকসহ পিষ্ট হয় এই বাংলাদেশী যুবক। প্যারিসের রু দ্যু উবারভিলিয়ে এলাকায় এসময় তিনি ডেলিভারি নিয়ে যাচ্ছিলেন। এনিয়ে গত ৮ দিনের মধ্যে ফ্রান্সে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বাংলাদেশ কমিউনিটিতে। আরো জানা যায়, করোনাকালে ফ্রান্সে মালামাল ডেলিভারি সার্ভিসের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক বাংলাদেশি এই কাজে নিয়োজিত রয়েছেন। ৫০ সিসি বাইক চালাতে লাইসেন্স প্রয়োজন না হওয়া, ভাষাগত সমস্যা ও সড়কে গাড়ি চালানোর অভিজ্ঞতা কম থাকায় দূর্ঘটনা হচ্ছে বলে মনে করেন অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here