Home পুলিশ নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সোশ্যাল কমিউনিটি এওয়ারনেস গড়ে তুলছে পুলিশ।

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সোশ্যাল কমিউনিটি এওয়ারনেস গড়ে তুলছে পুলিশ।

0

নিউজ ডেস্ক : সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা, সামাজিক সংগঠনের পাশাপাশি বাংলাদেশ পুলিশও বিভিন্ন এলাকায় নারী নির্যাতন এবং ধর্ষন বিরোধী জনসচেতনতা গড়ে তুলছে। সমাজবিজ্ঞানীরা পুলিশের এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তৃনমূল পর্যায়ে এতে নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে। এই সোশ্যাল কমিউনিটি এওয়ারনেস সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে। কমিউনিটি টিভির পাওয়া তথ্যসূত্রে জানা যায়, নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ১৭ অক্টোবর (শনিবার) কোতোয়ালী থানাধীন ২১নং জামাল খান ওয়ার্ডস্থ, ঝাউতলা, নিশা ভবনে বিশিষ্ট সমাজ সেবক, মহল্লা কমিঠির সর্দার হাজী মোহাম্মদ সাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ( সিএমপি) এর সহকারী উপ-পুলিশ কমিশনার(দক্ষিন) পলাশ কুমার নাথ।

বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন। উপস্থিত ছিলেন ৯নং বিট এর ইনচার্জ ধর্মেন্দ্র। বক্তব্য রাখেন স্থানীয় যুবলীগ নেতা আইয়ুব, ফরহাদুল ইসলাম চৌধুরী (রিন্টু), সাংবাদিক মোহরম।সভা সমন্বয় করেন ইকবাল আহমেদ এবং আগত মহল্লাবাসী ও অথিতিবৃন্দ। এদিকে একইদিনে দক্ষিণ চট্টগ্রামেও নারীর প্রতি সহিংসতা রোধে ‘আপনার পাশে, আপনার পুলিশ’- এই শ্লোগানকে সামনে রেখে সাতকানিয়া মাদার্শা ইউনিয়নে ধর্ষণ,নারী নির্যাতন ও মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা বজায় রেখে চলার জন্য সর্বস্তরের মানুষকে আহ্বান জানান সভার সভাপতি সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। সকালে ৭ নং মাদার্শা ইউনিয়নে মাদ্রাসা ই-আবু হুরাইয়া (রাঃ)দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সাতকানিয়া থানার উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী। তিনি বলেন,পুলিশের সেবা শতভাগ নিশ্চিত করবে বিট পুলিশিং। তাই স্থানীয় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গী, ইভটিজার, বাল্যবিয়ে, যৌতুকসহ যেকোনো সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ করেন। এসময় এলাকায় বিট পুলিশিং অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন। মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদ সিকদার এর সঞ্চণালয়ে এ সময় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের উপ- প্রচার সম্পাদক নাঈমুর হক হারুন,সাবেক দপ্তর সম্পাদক কাইসারুল আলম চৌধুরী,মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা জামে আলম জামাল,মোজাম্মেল হক,সাতকানিয়া থানার কর্মকতা এস আই তাপস,এএস আই রমজান,ইউপি সদস্য নুরুল কবির,মোহাম্মদ হারুন,আবুল হোসেন মনু,নুরু আহম্মদ কালু,ইজ্জত আলী,মোহাম্মদ হাসেম,জিয়াবুল হক,মোহাম্মদ পেঠান,যুবলীগ নেতা ফয়েজ আহমদ, দেলোয়ার হোসেন বেলাল,মোহাম্মদ খোরশেদ, ইউপি মহিলা মেম্বার জেবুনেচ্ছা,আঙ্গুরা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here