নিউজ ডেস্ক :
দক্ষিণ আফ্রিকায় করোনা মহামারীর প্রকোপ কমে নি। এই প্রেক্ষিতে সেখানে আবারও ২ সপ্তাহের লকডাউন এবং কারফিউ জারি করেছেন প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। সেখানকার মিডিয়ায় জাতির উদ্দেশ্য এক ভাষনে তিনি সবাইকে সাহসীকতার সাথে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে আহবান জানান । গতরাতে (২৮ ডিসেম্বর) প্রেসিডেন্ট রামাপোসার ভাষনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা হলো, লকডাউনের ৩য় লেবেল আজ মধ্যে রাত থেকে কার্যকর হবে। রাত ৯ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। মদ বা অ্যালকহল বিক্রি, সেবন ও পরিবহন বন্ধ থাকবে। মাস্ক পরা বাধ্যতা মূলক। মাস্ক না পরলে সাথে সাথে গ্রেপ্তার ও জরিমানা সহ ৬ মাসের জেল। মদের দোকান, নাইট ক্লাব ছাড়া সকল প্রকারের ব্যবসা ও দোকান খোলা থাকবে ভোর ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত। সকল আউটডোর এবং ইনডোর সমাবেশ নিষিদ্ধ থাকবে। ফিনড়াল বা মৃত ব্যক্তির জানাযায় ৫০ জন অংশ গ্রহণ করতে পারবে। মঙ্গলবার থেকে সমস্ত সমুদ্র সৈকত,ড্যাম,নদী,লেক বন্ধ থাকবে।
দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির কয়েকজনের সাথে যোগাযোগে জানা যায়, সিগারেট ও আন্তর্জাতিক ফ্লাইট এর ব্যাপারে কোন কিছুই বলা হয়নি। তারপরও প্রবাসী বাংলাদেশীরা যেন কড়াকড়ি ভাবে মাস্ক লাগানো সহ সব স্বাস্থ্য বিধি মেনে চলেন সে বিষয়ে তারা বাংলাদেশ কমিউনিটি সহ সবাইকে সচেতন করছেন।





















