KSRM
Home কমিউনিটি স্থানীয় কমিউনিটির লোকদের কর্মসংস্থানে অগ্রাধিকার যেন থাকে। এইচ এম স্টিল উদ্বোধনে ভূমিমন্ত্রী।...

স্থানীয় কমিউনিটির লোকদের কর্মসংস্থানে অগ্রাধিকার যেন থাকে। এইচ এম স্টিল উদ্বোধনে ভূমিমন্ত্রী। ।

0

কর্পোরেট / নিউজ ডেস্ক :

চট্টগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্ণফুলী, এখানে অনেক ভারী ইন্ডাস্ট্রি হয়েছে। এই দক্ষিণ চট্টগ্রামে এইচ এম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে এ অঞ্চলের অগ্রযাত্রা আরো বেগবান হবে। তবে অনুরোধ করব স্থানীয় লোকদের যেন এখানে কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হয়। কারন এইচএম স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেড দেশ ও জাতির জন্য অবদান রেখে কাজ করে চলেছে।
শনিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে কর্ণফুলী এলাকার এইচ এম স্টিল লিমিটেড এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
এতে সভাপতিত্ব করেন এইচ এম স্টীল এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান সাবেক সিটি মেয়র এম মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও সীতাকুণ্ড-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মাদ সরওয়ার আলম।
স্বাগত বক্তব্য দেন মোস্তফা হাকিম গ্রুপের মহাব্যবস্থাপক নিপুর চৌধুরী। এইচ এম স্টিল লিমিটেড এর উদ্বোধনী কার্যক্রমের বিস্তারিত বর্ণনা দেন প্রতিষ্ঠানটির জিএম বোরহান উদ্দিন আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here