নিউজ ডেস্ক:
সিটি করপোরেশন নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে চলচ্চিত্র ও টিভি তারকাদের অংশগ্রহণ। আজ রবিবার ২৪ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাংগন থেকে একটি মিনি ট্রাকে তারা আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে মাইকিং ও হাতে পোস্টার লিফলেট নিয়ে প্রচারনা চালায়। এতে তারিন জাহান সহ জাতীয় চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণ করতে দেখা যায়। প্রার্থী রেজাউল করিম তাদের সাথে কিছুক্ষণ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তার সাথে কয়েকজন দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারকাদের আগমনে আশপাশে অনেক লোকের জটলা তৈরি হয়। নির্বাচনী প্রচারণার চেয়ে বেশী ফটোসেশান ও সেলফিতে মেতে উঠে অনেকে।























