KSRM
Home কমিউনিটি কমিউনিটির জীবনমান উন্নয়নে বিআরবি। চালু করবে শিক্ষা উপবৃত্তি।

কমিউনিটির জীবনমান উন্নয়নে বিআরবি। চালু করবে শিক্ষা উপবৃত্তি।

0

কমিউনিটি ফোরাম/ নিউজ ডেস্ক :

কমিউনিটির জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বিআরবি ক্যাবলস। সেই ধারাবাহিকতায় পেশাজীবি কমিউনিটি ইলেকট্রিক টেকনিশিয়ানদের সন্তানদের শিক্ষা সুবিধা দেওয়ার জন্য চালু করতে যাচ্ছে উপবৃত্তি। শুধু বানিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে নয়, সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে দেশ ও সমাজের কল্যানে কাজ করে যাবে বিআরবি। ১৪ মার্চ রাত ৯ টায় আগ্রাবাদ এক্সেস রোডস্থ একটি কমিউনিটি হলে চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি হালিশহর থানা নতুন কমিটির অনুমোদন ও সাধারণ সভা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন বিআরবি ক্যাবলস এর সিনিয়র ডিজিএম ইন্জিনিয়ার শাহজাহান আলী। তিনি আরো বলেন, নিরাপত্তাই প্রথম। তাই ঝুঁকি নিয়ে কাজ করা ইলেকট্রিক টেকনিশিয়ান ভাইদের এবিষয়ে সজাগ থাকতে হবে ।
সংগঠনের হালিশহর শাখার সভপতি মোহাম্মদ আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈদ্যুতিক টেকনেশিয়ান সমিতি চট্টগ্রাম জেলা সভাপতি মোঃ শাহজাহান ভুইয়া,বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ভুট্টো, আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর সদস্য মোঃ আসিফ মাহমুদ ও সাইফুর রহমান পলাশ, অটোমেশন লিঃ এর ম্যানেজার মোঃ সিরাজুল মনির, বাংলাদেশ বৈদ্যুতিক টেকনেশিয়ান সমিতি চট্টগ্রাম জেলা সহ সভাপতি মোঃ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক বাবুল ইব্রাহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃজাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রুহেল, উপদেষ্টা মোঃ মহিউদ্দিন, তাজুল ইসলাম, ফারুক সহ অন্যন্য নেতৃবৃন্দ। বিশেষ অতিথির বক্তব্যে মোঃ রেজাউল করিম ভুট্টো বলেন, সব পেশাজীবীদের সমান মর্যাদা রয়েছে। তাই আমাদের সবাইকে সম্মান দিয়ে দক্ষতার সাথে কাজ করে যেতে হবে। দেশে এখন প্রচুর উন্নয়ন কার্যক্রম চলছে। সুষ্ঠু, নিরাপদ ও সুন্দরভাবে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সবার প্রতি আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here